১. বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি??
উত্তরঃ চর্যাপদ
২। বাংলা সাহিত্যের আদি কবি কে?
উত্তরঃ লুই পা।
৩.সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
উত্তরঃ কাহ্নপা।
৪। চর্যাপদের কোন পদটি খন্ডিত আকারে পাওয়া গিয়েছে?
উত্তরঃ ২৩ নং পদ
৫। চর্যাপদ আবিষ্কৃত হওয়ার স্থান -
উত্তরঃ নেপালের রাজ দরবারের গ্রন্থাগার
৬। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের আবিষ্কর্তা হলেন-
উত্তরঃ মহামহোপাধ্যায় হর প্রসাদ শাস্ত্রী।
৭। মধ্যযুগের একজন কবির নাম-
উত্তরঃ গোবিন্দ দাস
৮। মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম কি?
উত্তরঃ ভারত চন্দ্র রায় গুনাকার।
৯। কাকে বাংলা গদ্যের জনক বলা হয়?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১০। ঈশ্বরচন্দ্র কোন প্রতিষ্ঠান থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেন?
উত্তরঃ সংষ্কৃত কলেজ।
১১। বাংলা কাব্য সাহিত্যে আধুনিকতার জনক কে?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
১২। বাঙালিদের মধ্যে প্রথম সনেট রচয়িতা কে?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
১৩। বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডি নাটকের নাম -
উত্তরঃ কৃষ্ণকুমারী
১৪। বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে?
উত্তরঃ রাজা রামমোহন রায়৷
১৫। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে?
উত্তরঃ দৌলত কাজী।
১৬। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা?
উত্তরঃ দীনেশচন্দ্র সেন।
১৭। সতীদাহ প্রথা রোধ করেন কে?
উত্তরঃ রাজা রামমোহন রায়
১৮। ছন্দের যাদুকর কাকে বলা হয়?
উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত।
১৯। সাহিত্য সম্রাট কার উপাধি?
উত্তরঃ বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়।
২০। বিশ্ব কবি / কবি গুরু কাকে বলা হয়?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
২১। বিদ্রোহী কবি -
উত্তরঃ কাজী নজরুল ইসলাম।
২২। নাগরিক কবি / আধুনিক কবি কাকে বলা হয়?
উত্তরঃ শামসুর রাহমান।
২৩। নির্জনতম কবি-
উত্তরঃ বুদ্ধদেব বসু।
২৪। রূপসী বাংলার কবি-
উত্তরঃ জীবনানন্দ দাশ।
২৫। বাংলা সাহিত্যে চিত্ররূপময় কবি কে?
উত্তরঃ জীবনানন্দ দাশ।
২৬। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র কোনটি?
উত্তরঃ দিগ দর্শন।
২৭। সাধনা পত্রিকার প্রথম সম্পাদক কে?
উত্তরঃ সুধীন্দ্রনাথ ঠাকুর।
২৮। কবিতা পত্রিকার সম্পাদক কে?
উত্তরঃ বুদ্ধদেব বসু।
২৯। ভারতীয় পত্রিকা সম্পাদনা করতেন -
উত্তরঃ স্বর্ণ কুমারী দেবী।
৩০। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্য গ্রন্থ কোনটি?
উত্তরঃ অগ্নিবীণা।
৩১। বাংলা সাহিত্যে প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস কোনটি?
উত্তরঃ চোখের বালি।
৩২। বাংলাদেশে প্রমিত বাংলা বানানের নিয়ম চালু করে কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ বাংলা একাডেমি।
৩৩। ধর্ম মঙ্গল কাব্য ধারার প্রথম কবি কে?
উত্তরঃ ময়ূর ভট্ট।
৩৪। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৃত্য নাট্য কোনটি?
উত্তরঃ চন্ডালিকা।
৩৫। কোনটি মুক্তি যুদ্ধ ভিত্তিক উপন্যাস?
উত্তরঃ জলাঙ্গী।
৩৬। ''সাহিত্যের কাছে প্রত্যাশা '' কার লেখা বই?
উত্তরঃ যতীন সরকার।
৩৭। '' রাজা প্রতিপাদিত্য চরিত্র '' গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ রাম রাম বসু।
৩৮। '' পুতুল নাচের ইতিকথা '' এর লেখক কে?
উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায়।
৩৯। '' শেষের কবিতা '' উপন্যাস হলে, '' শেষ লেখা '' কী?
উত্তরঃ কাব্য।
৪০। রোহিনী কোন উপন্যাসের নায়িকা?
উত্তরঃ কৃষ্ণকান্তের উইল।
৪১। শ্রীকৃষ্ণকীর্তন কাব্য টি কত খন্ডে বিভক্ত?
উত্তরঃ ১৩ খন্ডে বিভক্ত।
৪২। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি?
উত্তরঃ জীবন আমার বোন।
৪৩। " একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু " পঙ্কিটির রচয়িতা কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
৪৪। " স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে" এই শ্লোকের রচয়িতা কে?
উত্তরঃ চাণক্য।
৪৫। "অন্ধ হলে কী প্রলয় বন্ধ থাকে" পঙ্কিটির রচয়িতা কে?
উত্তরঃ সুধীন্দ্রনাথ দত্ত।
৪৬। মুক্তিযুদ্ধ ভিত্তিক দুইটি উল্লেখ যোগ্য প্রবন্ধ -
উত্তরঃ ১. A search for identity. ২. আমি বীরাঙ্গনা বলছি।
৪৭। রজনী উপন্যাস টির রচয়িতা কে?
উত্তরঃ বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়।
৪৮। আল মাহমুদের " সোনালি কাবিন" একটি-
উত্তরঃ কাব্য গ্রন্থ।
৪৯। একুশের প্রথম সংকলন গ্রন্থ " একুশে ফেব্রুয়ারি " এর সম্পাদক ছিলেন-
উত্তরঃ হাসান হাফিজুর রহমান।
৫০। ভাষা আন্দোলনের পটভূমিতে " কবর " নাটক টির রচনা করেন কে?
উত্তরঃ মুনীর চৌধুরী।।