proverbs, Idioms and phrases

 ▪️ABC- প্রাথমিক ধারণা। 

▪️A bad workman quarrels with his tools – নাচতে না জানলে উঠান বাঁকা

▪️ A cat has nine lives-  কৈ মাছের প্রাণ অনেক শক্ত।

▪️ A friend in need  is a friend indeed.- অসময়ের বন্ধু প্রকৃত বন্ধু।

▪️ After clouds comes fair Weather - দুঃখের পর সুখ আসে।

▪️After death comes the doctor - চোর পালালে বুদ্ধি বাড়ে।

▪️ After meat comes mustard- নুন আনতে পান্তা ফুরায়।

▪️ After sweetmeat comes sour sauce - যত হাসি তত কান্না,  বলে গেছে রাম শর্মা। 

▪️ A little learning is a dangerous thing-  অল্প বিদ্যা ভয়ংকরী। 

▪️All his geese are swans - নিজের জিনিস সকলে ভালো দেখে।

▪️ All seems yellow to the jaundiced eye - পক্ষপাতদুষ্ট লোকের নিকট সবই মন্দ। 

▪️ All's well that ends well -. শেষ ভালো যার সব ভালো তার। 

▪️ All that glitters is no gold -  চকচক করলে সোনা হয় না।

▪️ All things come to him who waits -  সবুরে মেওয়া ফলে। 

▪️ An Ethiopian will not change his skin - শত বার ধুলে কয়লা,  তেমনি থাকে ময়লা।

▪️ A pet lamb makes a cross ram -  কাঁচায় না নোয়ালে বাঁশ,  পাকলে করে ট্যাশ ট্যাশ।

▪️ Art is long,  life is short - জীব স্বল্প কিন্তু শিক্ষা অনন্ত। 

▪️ As is the evil,  so is the remedy - যেমনি বুনো ওল,  তেমনি বাঘা তেঁতুল।

▪️As the wind blows, you must set your sail- ঝোপ বুঝে কোপ মার 

▪️ A stitch in time saves nine - সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়। 

▪️As you sow,  so you reap - যেমন কর্ম তেমনি ফল। 

▪️ A tree is known by its fruit- বৃক্ষ তার ফলে পরিচয়। 

▪️Barking dogs seldom bite - যত গর্জে তত বর্ষে না। 

▪️ Beggars must not be choosers -  ভিক্ষার চাল কাড়া আর আকাড়া।

▪️ Before you marry, be sure of a house wherein to tarry - বিয়ে করতে কড়ি আর ঘর বাঁধতে দড়ি।

▪️Better alone than in a bad company -  কুসঙ্গে থাকার চেয়ে একা থাকাও ভালো। 

▪️Better an empty house than an ill tenant - দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। 

▪️ Birds of a feather flock together -  চোরে চোরে মাসতুতো ভাই। 

▪️ Blood is thicker than water - রক্তের টান বড় টান। 

▪️ Cut your coat according to your cloth - আয় বুঝে ব্যয় করো।

▪️ Diligence is the mother of good luck - পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। 

▪️ Every man is for himself - চাচা আপন প্রাণ বাঁচা।

▪️ Example is better than precept - উপদেশ অপেক্ষা দৃষ্টান্তে ভালো শিক্ষা হয়।

▪️ First deserve, then desire - প্রথমে উপযুক্ত হও,  তার পর আকাঙ্খা করো।

▪️Fools rush in where angles fear to tread - হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল।

▪️Give him an inch and he'll take an ell - বসতে পেলে শুতে চায়।

▪️ Good wine needs no bush- চেনা বামুনের পৈতা লাগে না।

▪️ Grasp all loss all- অতি লোভে তাতি নষ্ট। 

▪️ He who spits Against the wind spits Against his own face - আকাশের দিকে থু থু ফেললে আপনার গায়ে লাগে। 

▪️  Honesty is the best police - সততাই সর্বোৎকৃষ্ট পথ।

▪️ It is no use crying over spilt milk -.  অতীতের চিন্তা বৃথা। 

▪️ It takes two to make a quarrel -  এক হাতে তালি বাজে না।

▪️ Like cures like -. কাঁটা দিয়ে কাঁটা তোলা।

▪️ Look before you leap - দেখে শুনে পা বাড়াও।

▪️ Necessity is the mother of invention - প্রয়োজনই আবিষ্কারের প্রসূতি। 

▪️Necessity knows no law - অভাবে স্বভাব নষ্ট। 

▪️ Nero fiddles while rome burns - কারো পৌষ মাস কারো সর্বনাশ। 

▪️No pains, no gains - কষ্ট না করলে কেষ্ট মেলে না

▪️Oil your own machine - নিজের চর্কায় তেল দেও।

▪️ One is not so soon healed as hurt - গড়তে যত সময় লাগে ভাংতে তত সময় লাগে না।

▪️One learns by failures - ব্যর্থতার মধ্যে দিয়েই সফলতা আসে।

▪️ One lie makes many -  একটা মিথ্যা ঢাকতে দশটা মিথ্যা কথা বলতে হয়।

▪️ Out of sight, out of mind - চোখের আড়াল, মনের আড়াল। 

▪️ Patience is better, but its fruit is sweet - সবুরে মেওয়া ফলে।

▪️practice makes perfect - গাইতে গাইতে গায়েন,আর বাজাতে বাজাতে বায়েন।

▪️Pride goeth before destruction - অতি বাড় বেড়ো না ঝড়ে পড়ে যাবে।

▪️ Rome was not built in a day- কোনো বৃহৎ কাজ রাতারাতি সম্পন্ন হয় না। 

▪️self - help is the best help - স্বাবলম্বন সর্বশ্রেষ্ঠ অবলম্বন। 

▪️Set a thief to catch a thief - কাঁটা দিয়ে কাঁটা তোলা। 

▪️ Silence gives consent - চুপ থাকা সম্মতির লক্ষণ।

▪️The devil would not listen to the scripture -  চোরে না শোনে ধর্মের কাহিনি।

▪️ The leopard cannot change its spots- স্বভাব যায় না মলে,আর ইল্লৎ যায় না ধুলে।

▪️There are lees to every wine- চাঁদের ও কলঙ্ক আছে।

▪️Tied or pinned to a woman's apron strings-মেয়েদের আঁচল ধোরে থাকা।

▪️ Tit for tat- যেমন কর্ম তেমনি ফল। 

▪️To build castles in the air - আকাশ কুসুম রচনা করা।

▪️To call a spade  a spade- স্পষ্টা কথা বলা।

▪️To carry coals to newcastle- তেলা মাথায় তেল দেওয়া।

▪️ To cast pearls before swine-উলু বনে মুক্তা ছড়ানো। 

▪️ To cut off one's nose to spite one's face-  নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা।

▪️To do or die- মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।

▪️To err is human - মানুষ মাত্রেই ভুল হয়।

▪️To know how many beans make five -  কত ধানে কত চাল জানা।

▪️ To make a mountain of a molehill - তিল কে তাল করা।

▪️To make an ass of oneself- বোকার মতো আচরণ করা। 

▪️Too many cooks spoil the broth -  বহু সন্ন্যাসীতে গাজন নষ্ট। 

▪️To rob peter to pay paul - গরু মেরে জুতা দান।

▪️To the pure all things are pure-  নিজে ভালো তো জগৎ ভালো। 

▪️Unity is strength -  একতাই বল।

▪️Virtue thrives best in adversity -দুঃখই মানুষ কে মহৎ করে।

▪️Waste not, want not-  অপচয় করো না, অভাব ও হবে না।

▪️We never know the worth of water till the well is dry -  দাঁত  থাকতে দাঁতের মর্যাদা বুঝা যায় না।

▪️ What is sport to the cat is deasth to the rat- কারো সর্বনাশ, কারো পৌষ মাস। 

▪️ where there is smoke, there is fire- কারণ বিনা কার্য হয় না।

▪️where there is a will, there is a way- ইচ্ছা থাকলে উপায় হয়।

Arup

hi, I am ARUP SARDAR. I am a student at university of Barishal. My Department is Geology and Mining.

1 Comments

Previous Post Next Post