▪️ABC- প্রাথমিক ধারণা।
▪️A bad workman quarrels with his tools – নাচতে না জানলে উঠান বাঁকা
▪️ A cat has nine lives- কৈ মাছের প্রাণ অনেক শক্ত।
▪️ A friend in need is a friend indeed.- অসময়ের বন্ধু প্রকৃত বন্ধু।
▪️ After clouds comes fair Weather - দুঃখের পর সুখ আসে।
▪️After death comes the doctor - চোর পালালে বুদ্ধি বাড়ে।
▪️ After meat comes mustard- নুন আনতে পান্তা ফুরায়।
▪️ After sweetmeat comes sour sauce - যত হাসি তত কান্না, বলে গেছে রাম শর্মা।
▪️ A little learning is a dangerous thing- অল্প বিদ্যা ভয়ংকরী।
▪️All his geese are swans - নিজের জিনিস সকলে ভালো দেখে।
▪️ All seems yellow to the jaundiced eye - পক্ষপাতদুষ্ট লোকের নিকট সবই মন্দ।
▪️ All's well that ends well -. শেষ ভালো যার সব ভালো তার।
▪️ All that glitters is no gold - চকচক করলে সোনা হয় না।
▪️ All things come to him who waits - সবুরে মেওয়া ফলে।
▪️ An Ethiopian will not change his skin - শত বার ধুলে কয়লা, তেমনি থাকে ময়লা।
▪️ A pet lamb makes a cross ram - কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ট্যাশ ট্যাশ।
▪️ Art is long, life is short - জীব স্বল্প কিন্তু শিক্ষা অনন্ত।
▪️ As is the evil, so is the remedy - যেমনি বুনো ওল, তেমনি বাঘা তেঁতুল।
▪️As the wind blows, you must set your sail- ঝোপ বুঝে কোপ মার
▪️ A stitch in time saves nine - সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়।
▪️As you sow, so you reap - যেমন কর্ম তেমনি ফল।
▪️ A tree is known by its fruit- বৃক্ষ তার ফলে পরিচয়।
▪️Barking dogs seldom bite - যত গর্জে তত বর্ষে না।
▪️ Beggars must not be choosers - ভিক্ষার চাল কাড়া আর আকাড়া।
▪️ Before you marry, be sure of a house wherein to tarry - বিয়ে করতে কড়ি আর ঘর বাঁধতে দড়ি।
▪️Better alone than in a bad company - কুসঙ্গে থাকার চেয়ে একা থাকাও ভালো।
▪️Better an empty house than an ill tenant - দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।
▪️ Birds of a feather flock together - চোরে চোরে মাসতুতো ভাই।
▪️ Blood is thicker than water - রক্তের টান বড় টান।
▪️ Cut your coat according to your cloth - আয় বুঝে ব্যয় করো।
▪️ Diligence is the mother of good luck - পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।
▪️ Every man is for himself - চাচা আপন প্রাণ বাঁচা।
▪️ Example is better than precept - উপদেশ অপেক্ষা দৃষ্টান্তে ভালো শিক্ষা হয়।
▪️ First deserve, then desire - প্রথমে উপযুক্ত হও, তার পর আকাঙ্খা করো।
▪️Fools rush in where angles fear to tread - হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল।
▪️Give him an inch and he'll take an ell - বসতে পেলে শুতে চায়।
▪️ Good wine needs no bush- চেনা বামুনের পৈতা লাগে না।
▪️ Grasp all loss all- অতি লোভে তাতি নষ্ট।
▪️ He who spits Against the wind spits Against his own face - আকাশের দিকে থু থু ফেললে আপনার গায়ে লাগে।
▪️ Honesty is the best police - সততাই সর্বোৎকৃষ্ট পথ।
▪️ It is no use crying over spilt milk -. অতীতের চিন্তা বৃথা।
▪️ It takes two to make a quarrel - এক হাতে তালি বাজে না।
▪️ Like cures like -. কাঁটা দিয়ে কাঁটা তোলা।
▪️ Look before you leap - দেখে শুনে পা বাড়াও।
▪️ Necessity is the mother of invention - প্রয়োজনই আবিষ্কারের প্রসূতি।
▪️Necessity knows no law - অভাবে স্বভাব নষ্ট।
▪️ Nero fiddles while rome burns - কারো পৌষ মাস কারো সর্বনাশ।
▪️No pains, no gains - কষ্ট না করলে কেষ্ট মেলে না
▪️Oil your own machine - নিজের চর্কায় তেল দেও।
▪️ One is not so soon healed as hurt - গড়তে যত সময় লাগে ভাংতে তত সময় লাগে না।
▪️One learns by failures - ব্যর্থতার মধ্যে দিয়েই সফলতা আসে।
▪️ One lie makes many - একটা মিথ্যা ঢাকতে দশটা মিথ্যা কথা বলতে হয়।
▪️ Out of sight, out of mind - চোখের আড়াল, মনের আড়াল।
▪️ Patience is better, but its fruit is sweet - সবুরে মেওয়া ফলে।
▪️practice makes perfect - গাইতে গাইতে গায়েন,আর বাজাতে বাজাতে বায়েন।
▪️Pride goeth before destruction - অতি বাড় বেড়ো না ঝড়ে পড়ে যাবে।
▪️ Rome was not built in a day- কোনো বৃহৎ কাজ রাতারাতি সম্পন্ন হয় না।
▪️self - help is the best help - স্বাবলম্বন সর্বশ্রেষ্ঠ অবলম্বন।
▪️Set a thief to catch a thief - কাঁটা দিয়ে কাঁটা তোলা।
▪️ Silence gives consent - চুপ থাকা সম্মতির লক্ষণ।
▪️The devil would not listen to the scripture - চোরে না শোনে ধর্মের কাহিনি।
▪️ The leopard cannot change its spots- স্বভাব যায় না মলে,আর ইল্লৎ যায় না ধুলে।
▪️There are lees to every wine- চাঁদের ও কলঙ্ক আছে।
▪️Tied or pinned to a woman's apron strings-মেয়েদের আঁচল ধোরে থাকা।
▪️ Tit for tat- যেমন কর্ম তেমনি ফল।
▪️To build castles in the air - আকাশ কুসুম রচনা করা।
▪️To call a spade a spade- স্পষ্টা কথা বলা।
▪️To carry coals to newcastle- তেলা মাথায় তেল দেওয়া।
▪️ To cast pearls before swine-উলু বনে মুক্তা ছড়ানো।
▪️ To cut off one's nose to spite one's face- নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা।
▪️To do or die- মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।
▪️To err is human - মানুষ মাত্রেই ভুল হয়।
▪️To know how many beans make five - কত ধানে কত চাল জানা।
▪️ To make a mountain of a molehill - তিল কে তাল করা।
▪️To make an ass of oneself- বোকার মতো আচরণ করা।
▪️Too many cooks spoil the broth - বহু সন্ন্যাসীতে গাজন নষ্ট।
▪️To rob peter to pay paul - গরু মেরে জুতা দান।
▪️To the pure all things are pure- নিজে ভালো তো জগৎ ভালো।
▪️Unity is strength - একতাই বল।
▪️Virtue thrives best in adversity -দুঃখই মানুষ কে মহৎ করে।
▪️Waste not, want not- অপচয় করো না, অভাব ও হবে না।
▪️We never know the worth of water till the well is dry - দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝা যায় না।
▪️ What is sport to the cat is deasth to the rat- কারো সর্বনাশ, কারো পৌষ মাস।
▪️ where there is smoke, there is fire- কারণ বিনা কার্য হয় না।
▪️where there is a will, there is a way- ইচ্ছা থাকলে উপায় হয়।
https://www.fiverr.com/share/qdqEVZ
ReplyDelete